September 10, 2026, 11:05 pm
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

যাত্রীবাহি জৈনপুর এক্সপ্রেস বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১ ; আহত ১০

নিজস্ব প্রতিবেদক:
Oplus_131072

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদপুরের যাত্রীবাহি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে এবং ১০ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৭টায় মহাসড়কের সোনারগাঁও থানার মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান,ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান,  মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি বাস জৈনপুর এক্সপ্রেস একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং নারী সহ ১০/১২ জন আহত হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা