September 9, 2026, 9:33 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে দেড় মাস বয়সের বিক্রিত নুসাইবা ফিরল মায়ের কোলে!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগীতায় ফিরলো মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে।

জানা যায়, গত বছর ২৪ এপ্রিল উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সাথে একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধার সাথে ভালোবাসার সম্পর্কে ইসলামী সরাশরীয়ত মোতাবেক বিবাহ হয়।

তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার (০১ মাস ১৩ দিন বয়সী) এক কন্যা সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে বিভেদ চলছিলো। গত ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিবাহ বিচ্ছেদ হয়।

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা ও তার পরিবার। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেয়।

এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে শ্বশুরি, স্বামী ও ননদকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে (২৯ ডিসেম্বর) থানার এসআই শাহাদাৎ হোসেন নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অফিসার ইনচার্জ মো.রবিউল হক নুসাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

শিশু নুসাইবার মা বৃষ্টি আক্তার বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বিক্রি হয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়েছি এবং পুলিশকে ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা