August 14, 2026, 10:16 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

“চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন” এর আলোচনা সভা অনুষ্ঠিত!

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) সন্ধ্যা টার সময়, সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও পরিচালক লিমন আহম্মেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও বিদেশ প্রবাসী মাঈদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপদেষ্টা মাহফুজ রহমান, আর এফ মিশু, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রাঙ্গা মিয়া, পারভেজ মিয়াসহ সকল সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় সকল সদস্যরা তাদের সংগঠনের গত এক বছরের কাজের অভিজ্ঞতা ও সকল কার্যক্রমের কথা তুলে ধরেন। এবং আগামী বছর তারা কি কি বিষয়ে কাজ করবেন সে গুলো বিষয়ে নানা রকম আলোচনা করেন।

পরে উপদেষ্টারা সকল সদস্যের উদ্দেশ্য বলেন, আসুন আমরা সবাই গত বছরের সকল ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে, আগামী বছরে নতুন ভাবে সকল কিছু শুরু করি। আমার জন্য,পরিবারের জন্য, চিলমারীর জন্য এবং দেশের সকল মানুষের জন্য কাজ করি এবং সকল অসহায় ও অতি দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা