November 26, 2026, 8:04 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (ওয়েবসাইট লিংক)

নিজস্ব প্রতিনিধি, ববিবি :

সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৫ সেমিস্টারের (অনার্স) ভর্তি পরীক্ষা আজ ৬ জানুয়ারি ২০২৫ সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টা থেকে বিকাল ২.৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নিউট্রিশন এবং ফুড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং সবশেষে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু সর্বাধিক শিক্ষার্থীদের পদচারনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর ছিলো মুখরিত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ ভর্তিপরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৭ জানুয়ারি ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ভর্তি হতে পারবেন। স্প্রিং ২০২৫ সেমিস্টারের ক্লাশ শুরু হবে আগামী ২০ জানুয়ারি ২০২৫। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য যে, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনুরোধে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ ভর্তি পরীক্ষা (আইন বিভাগ ব্যতীত) অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি ২০২৫।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৩০৪০৬৫০১, ০১৭৩০৪০৬৫০২ ও ০১৭৩০৪০৬৫০৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা