November 26, 2026, 8:45 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

বুড়িচংয়ে ৫৩তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

বুড়িচং উপজেলা স্কুল মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মনিরুল ইসলাম, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামসেদ আলম,আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ, বাকশীমুল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা  মফিজুল ইসলাম, সাদকপুর আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল্লাহ, ইছাপুরা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বুড়িচং আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসেন, খাড়াতাইয়া বালিকা মাদরাসা সুপার মাওলানা  কামালুল হক, মহিষমাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ,নানুয়ার বাজার মাদরাসার মাওলানা এরশাদুল হক, শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  মিজানুর রহমান, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, চানসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল আলম, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা