September 30, 2026, 4:28 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

চিলমারীতে সরকারি কাজে বাঁধা দেওয়ায় ৬দিনের বিনাশ্রম কারাদণ্ড!

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায়, বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

বাবলু মিয়া (৩৫)বাড়ি  উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।

জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময়, মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধে বাবলু মিয়াকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, কারাদণ্ড প্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা