চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নীলনগর, দূর্গাপুর জনকল্যাণ, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় নীলনগর স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নীলনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম। সভাপতিত্ব করেন নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মেহেদী হাসান।
দুপুর ২টার সময় ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, রাজনীতিবিদ আলাউদ্দিন খান, সমাজ সেবক লিয়াকত আলী চৌধুরীর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম।
বিকেল ৪টার সময় দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের স্বপন কুমার সূত্রধর।
দূর্গাপুর জনকল্যাণ, ধনাগোদা তালতলী, নীলনগর উচ্চ বিদ্যালয়ে আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।