November 26, 2026, 9:01 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ সম্পন্ন

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম।

সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, একজন ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করা এবং স্কাউটিং করা শিক্ষার্থী তার চলনে-বলনে অন্য যে কোন শিক্ষার্থীর চেয়ে কিছুটা হলেও ব্যতিক্রম হবে। শারীরিক গঠন, মানসিক বিকাশ ও পরিচ্ছন্ন জীবন গঠনে ক্রিড়া-সাংস্কৃতিক চর্চা ও স্কাউটিং করা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ন। তাই লেখাপড়ার পাশাপাশি আমরা ক্রিড়া ও সাংস্কৃতি চর্চার প্রতিও মনোযোগী হবো।

এসময় তিনি আরো বলেন, উন্নত জীবন গঠনে মানসম্মত বা যুগোপযোগী শিক্ষা নিশ্চিতের পাশাপাশি আমাদের অবশ্যই চলমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারনা থাকতে হবে। মন দিয়ে লেখাপড়া করে উন্নত জীবন গঠনের পাশাপাশি মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। কেননা, শুধু অর্থনৈতিক স্বচ্ছলতাই জীবনের একমাত্র মানদন্ড নয়। মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হতে না পারলে অনেক সময় জীবনে অনেক পিছিয়ে পড়তে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা