July 25, 2026, 12:48 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তরে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর শোক সইতে না পেরে ১৩ দিন পরে বড় ভাই জাহাঙ্গীর আলম (৫৫) মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামে। তার বাবার নাম মৃত হাবুল মিয়া।

ছোট ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনার শোক সইতে না পেরে ১৪ ফেব্রুয়ারী মধ্য রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই ভাইয়ে মৃততে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ১ফেব্রুয়ারি নিজ বাড়ি মতলব থেকে কর্মস্থল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে ছোট ভাই রুবেল হাসান রাফি। ঐ দিন নোয়াখালী না গিয়ে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে এক বন্ধুর সাথে রাত্রি যাপন করে। রাফির সাথে রাত্রি যাপন করা তার ওই বন্ধু ২ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে হোটেল ত্যাগ করে। দীর্ঘ সময় পর দুপুরের দিকে হোটেলের নিয়মিত টেক আউট তল্লাশিকালে স্টাফদের নজরে আসে ৯ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা রুবেলের লাশ। নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে তার সঙ্গে থাকা যুবকে পুলিশ খুঁজছে। এ যুবকে খুঁজে পেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে।

নিহত রুবেল হাসান ও জাহাঙ্গীর আলমের ভাই মো. চাঁন মিয়া জানান, গত ২ তারিখে আমার ছোট ভাই রুবেল হাসান রাফিকে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে। মৃত্যুর সংবাদ পেয়ে আমি বিদেশ থেকে আমি চলে এসেছি। ওর মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট এর জন্য আমি চাঁদপুরের দৌড়যাপ করছি। শুক্রবার রাতে আমার বড় ভাইয়ের মৃত্যুতে আমরা পরিবারের সবার মনোবল ভেঙে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা