September 9, 2026, 11:06 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান!

নিজস্ব প্রতিবেদক।।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা,ঢাকা শাখার প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠান গতকাল ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রামপুরাস্থ আল কাদেরিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)।

সেন্টারের রামপুরা শাখার পরিচালক মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মনির হোসেন (মুন্না), উপদেষ্টা সদস্য শেখ মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক ডাঃ মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ এবং প্রশিক্ষণার্থী মোঃ মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আব্দুল হক, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল আব্বাসী ও মোঃ শাহজাহান বাশার।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এছাড়াও জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সেবায় অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান।  অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করে  সংবর্ধিত করা হয়।  অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশিক্ষণার্থীদের পরিশ্রম এবং সুশৃঙ্খল ভাবে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।

পরে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা