November 26, 2026, 9:11 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর পিতার ইন্তেকাল

মমিনুল ইসলাম:

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল হুদা ফয়েজীর পিতা মো. ফজলুল হক প্রধান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০বছর। তিনি স্ত্রী, ৬পুত্র’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী জানান, আমার বাবা বার্ধক্য জনিত কারণে রবিবার সকালে আমাদের ছেড়ে মহান রাব্বুল আলামিনের ডাকে চলে গিয়েছে। পিতার রুহের মাগফিতার কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠ।

রবিবার বাদ এশার নামাজের পরে নবুর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা