September 9, 2026, 11:06 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

চিলমারিতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
oppo_0

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১লা মার্চ) সকাল ১১টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির সহঃ অধ্যাপক নুর আলম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভয়েস অফ চিলমারী অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক রুবেল মিয়া, বন্দর প্রেসক্লাবের সভাপতি ফাহমিদুল হক বুলেট, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক রকি, সাংগঠনিক সম্পাদক এস এম রাফি, উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তথ্য বিষয়ক সম্পাদক জায়েদ ইসলাম নয়ন, গোলাম মোস্তফা (বিএসসি) সহ আরও অনেকে।

আলোচনা শেষে ১১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং লং জাম্পে দেশ সেরা অর্জনকারী সুবর্ণা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা