July 26, 2026, 3:56 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

মতলব উত্তরে রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামীর মিছিল

মমিনুল ইসলাম:

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ-২০২৫) সকলে ছেংগারচর পৌরসভার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর  উপজেলা ও ছেংগারচর পৌর জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়।

মিছিলটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।

পদসভা বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ দেওয়ান আবুল বাশার, ছেংগারচর পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলমসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ডা. আবদুল মোবিন বলেন, যারা দ্রব্যমূল্য বিক্রয় করেন অবশ্যই আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ’লাকে ভয় করে পন্যদ্রব্য বিক্রয় করবেন। কেনো না ওজনে কম দেয়ার কারণে হাশরের মাঠে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। কাজেই আত্মশুদ্ধির এই মাসে মহান রবের দিকে পুরোপুরি ফিরে আসুন। আর বিশেষ করে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় খাবারের হোটেগুলো দয়া করে আপনারা বন্ধ রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা