September 9, 2026, 11:07 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

বুড়িচংয়ে দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণে এবং যানজট নিরসণে উপজেলা প্রশাসনের অভিযান!

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।

মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যেমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং অতিরিক্ত মূল্যে বৃদ্ধিরোধে ও সড়কে যানজট নিরসণের জন্য বুড়িচং সদর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং বাজারে এই অভিযান পরিচালনা করেন।

তিনি সবজি বাজার, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রয়কারী দোকান ও প্রতিষ্ঠাণ পরিদর্শন করে এবং মূল্য তালিকা দেখেন। নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রয় করে কিনা সেই বিষয়ে ক্রেতাদের সাথে আলাপ করেন। সড়কের যানজট নিয়ন্ত্রণের জন্য নিয়োগকৃত আনসার সদস্যেদের খোজ খবর নেন।

এছাড়া সড়কের উপর এবং মানুষ চলাচলের পথ  ফুটপাতে  ফল বিক্রয় করার অপরাধে ৬ জন ফল বিক্রেতাকে কে ১হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন,মাহে রমজান মাসে রোজাদার মানুষরা যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সাধারন মানুষের চলাচলের পথ বন্ধ করে ব্যবসা করা যাবে না। মানুষের চলাচলের ফুটপাতে কেউ কোন দোকানপাট বসাতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা