July 26, 2026, 3:53 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

মতলব উত্তরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫মণ জাটকা জব্দ!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ হতে ১হাজার কেজি (২৫ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।

শনিবার (৮ মার্চ) রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করে সকালে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৭০ কি.মি.মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযান পরিচালনা করে ১০০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মোহনপুর কোস্টগার্ড এর ইউনিট এর পেটি অফিসার এম. কবির জানান, শনিবার রাত ২টার দিকে মোহনপুর অঞ্চলে মেঘনা নদীর নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামের যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ১০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে মাঝে বিলিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা