July 25, 2026, 2:09 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

বুড়িচংয়ে গোমতী নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর এক ব্যক্তির ম.রদেহ উদ্ধার!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে গরুর জন্য ঘাস নিয়ে সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় আবু ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজের ৪ ঘন্টা পর ম.রদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮ টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১ টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে ম.রদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মৃ.ত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাঁটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চড়ে যায়। দুই ভাই ঘাস কাঁটা শেষে বস্তায় ভরে নদী পাড় হওয়ার জন্য পানিতে নামে। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খুজাখুজি শুরু করেন।

পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খুজাখুজি শুরু করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে।

অনেক খুজাখুজির পর বেলা সাড়ে ১১ টায় নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের ম.রদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনস্থলে যায়, সাড়ে ১১ টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়েছে, পরিবারের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা