June 25, 2026, 9:26 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

মতলব উত্তরে ২৬হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ; দাম কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক!

মমিনুল ইসলাম:

অধিক লাভজনক হওয়ায় গত কয়েক বছরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে বিস্তীর্ণ জুড়ে চাষ হয়েছে ভুট্টা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এ মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ৪শত ৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১০.৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাহলে ২ হাজার ৪শত ৭০ হেক্টর জমিতে ২৫হাজার ৯শত ৩৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গতবছরের তুলতে এ বছর ৭০ হেক্টর জমিতে বেশি ভুট্টা চাষ হয়েছে। ইতিমধ্যেই আগাম জাতের ভুট্টা বিক্রি শুরু হয়েছে। ভুট্টার দাম কম হওয়ার কৃষকরা দুশ্চিন্তায় কৃষকেরা।

জানা যায়, গত বছরগুলোতে অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় উপজেলার কৃষকরা এবার ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন। চলতি মৌসুমে হাইব্রিড আলাক্সা, সিনজেনটা ৭৭২০,

এমকে ৪০, পাইউনিয়ার ৩৩৫৫, এমকে ৪০, পালোয়ান, সুপার শাইন, কাবেরী ৪৪ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে। চাহিদার সঙ্গে বাজারমূল্য বেশি ও অধিক লাভ হওয়ায় এবার বোরো ধানের জমিতেও আগাম জাতের ভুট্টা চাষ হয়েছে।

উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, গত বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় এ বছর ৫বিঘা জমি বর্গা নিয়ে ভুট্টা চাষ করেছেন তিনি। ভুট্টা বিক্রি ছাড়াও ভুট্টার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এ ছাড়া যেসব জমিতে এক সময় বোরো চাষ করা হতো, সেসব জমিতে কৃষকরা এখন ভুট্টা চাষ করছেন।

কৃষক হাবিব শিকদার ও খলিলুর রহমান জানান, আমরা কৃষি অফিসের পরামর্শে জমিতে আগাম হাইব্রিড ভুট্টার আবাদ করেছি। ফলন খুব ভালো হয়েছে। এখন ভুট্টা জমিন থেকে বাড়িতে নিয়ে এসেছি। শুনেছি গতবছরের তুলনায় ভুট্টার দাম প্রতি মনে দুই থেকে তিনশ টাকা কম।

আদুরভিটি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে উৎপাদন খরচ ও শ্রম কম লাগে এবং উৎপাদিত ভুট্টার দামও ভালো পাওয়ায় কৃষদের মাঝে ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।

উপজেলার ভুট্টার ব্যবসায়ী মনির হোসেন সজিব জানান, গতবছরের তুলনায় এবছর বোরখার দাম অনেক কম। এখন ভুট্টা বিক্রি তেমন শুরু হয় নাই। বর্তমানে ভুট্টার বাজার দর ১০৫০টাকা ১১০০টাকা। যা গতবছরের তুলনায় অনেক কম। দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ভুট্টা থেকে গবাদি পশুসহ মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক। এজন্য কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলার ২০০ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে ২০০ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এজন্য ২০০ জন কৃষককে বিনামূল্যে ডিএপি ২০কেজি এমওপি১০ কেজি সার ও বীজ কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা