November 21, 2026, 8:58 pm
শিরোনামঃ
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্র হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত মতলবের টেকসই উন্নয়নে ধনাগোদা নদীকে অগ্রাধিকার দিন! রোদের অভাবে দুবলার চরে পচছে শুঁটকির মাছ, পাঁচ কোটি টাকার লোকসানের শঙ্কা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ মতলব (উত্তর–দক্ষিণ)-এর পরিবেশ রক্ষায় ধনাগোদা নদী ড্রেজিং করা সময়ের দাবি! ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট

কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফুলকপি চাষ করে ৩ বন্ধুর মাথায় হাত। এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম। ব্যাপকভাবে দাম পড়ে যাওয়ার কারণে জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে তাদের । গ্রামবাসী সেই ফুলকপি নিয়ে যাচ্ছেন গরুর খাবার হিসেবে। ঘটনা উপজেলার দয়ারামপুর গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলার সব ইউনিয়নেই ফুলকপির চাষ হয়। তবে সবচেয়ে বেশি চাষ হয় দোড়া ইউনিয়নে। চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে।

এর মধ্যে দয়ারামপুর গ্রামের তিন বন্ধু এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেন। কিন্তু উৎপাদন ভালো হলেও বাজারে দাম না থাকায় বিপাকে পড়েছেন তারা। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। এতে উৎপাদন খরচের তুলনায় আয় অনেক কম হওয়ায় ফসল সংগ্রহের শ্রমিকের মজুরিও উঠছে না।

দয়ারামপুর গ্রামের অলিয়ার রহমান বলেন, অনেক কষ্ট করে তিন বন্ধু ফুলকপির চাষ করেছিলেন। এখন দাম না পাওয়ায় জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে।

তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম বলেন, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সব মিলিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে তাদের ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। ফলনও ভালো হয়েছিল। কিন্তু বাজারে প্রতি কেজি ফুলকপির দাম পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিন টাকা। এ দামে বিক্রি করলে বিঘাপ্রতি আয় হবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা। এই টাকা দিয়ে ফসল কাটার শ্রমিকের মজুরিও দেওয়া সম্ভব নয়।

তিন বন্ধু আরও বলেন, তারা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। মৌসুমের শুরুতে যেসব কৃষক বাজারে ফুলকপি তুলতে পেরেছেন, তারা ভালো দাম পেয়েছেন। তবে বর্তমানে শীতকালীন ফুলকপি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এ কারণে কৃষকেরা এখন তুলনামূলক কম দাম পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা