November 20, 2026, 8:48 pm
শিরোনামঃ
রোদের অভাবে দুবলার চরে পচছে শুঁটকির মাছ, পাঁচ কোটি টাকার লোকসানের শঙ্কা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ মতলব (উত্তর–দক্ষিণ)-এর পরিবেশ রক্ষায় ধনাগোদা নদী ড্রেজিং করা সময়ের দাবি! ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা আওয়ামী লীগের কর্মকাণ্ডে ধৈর্যের সীমা অতিক্রম হচ্ছে: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ

শেখর চন্দ্র সরকার, বগুড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও পানির মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি ও শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়। আগামী রবিবারের মধ্যে বাকি ৫৭ হাজার চারা ও মগ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। প্রত্যেককে বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু চারা গ্রহণ নয়, সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নিতে হবে।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তিনি বলেন, সহিংসতা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সহিংসতার মাধ্যমে বিএনপি সরকারকে হটানো যাবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হলে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।

তিনি আরও জানান, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাস্টারপ্ল্যান গ্রহণ করা হবে। নাগরিক সুযোগ-সুবিধা, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করার কথা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা