November 19, 2026, 8:16 pm
শিরোনামঃ
ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা আওয়ামী লীগের কর্মকাণ্ডে ধৈর্যের সীমা অতিক্রম হচ্ছে: রুহুল কবির রিজভী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চব্বিশের মতো প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভাবের কাছে হার, মোংলায় ৩০ হাজার টাকায় শিশুসন্তান হস্তান্তরের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের একটি দুর্নীতি মামলায় অনুপস্থিতিতে দণ্ডিত হওয়ার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের সংসদ সদস্য। তিনি একটি পডকাস্ট অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় তাঁর বিরুদ্ধে যে মামলা পরিচালিত হয়েছে, সেটি তাঁর ভাষায় উদ্দেশ্যপ্রণোদিত বিচারপ্রক্রিয়া। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় জমি বরাদ্দসংক্রান্ত দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মামলায় তাঁর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে পরিবারের জন্য ঢাকার উপকণ্ঠে একটি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়। তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তাঁর দাবি, মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন এবং বাংলাদেশের আদালতের দেওয়া সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন। টিউলিপের অভিযোগের বিষয়ে ইউনূসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক অর্থনৈতিক সচিব ছিলেন। বাংলাদেশের দুর্নীতি মামলায় তাঁর দণ্ড এবং পরবর্তী রাজনৈতিক বিতর্ক যুক্তরাজ্যের রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা