November 19, 2026, 8:16 pm
শিরোনামঃ
ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা আওয়ামী লীগের কর্মকাণ্ডে ধৈর্যের সীমা অতিক্রম হচ্ছে: রুহুল কবির রিজভী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চব্বিশের মতো প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভাবের কাছে হার, মোংলায় ৩০ হাজার টাকায় শিশুসন্তান হস্তান্তরের অভিযোগ মায়ের বিরুদ্ধে

অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চব্বিশের মতো প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাট প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, বাংলাদেশে আবারও অগ্নিসন্ত্রাস, হত্যা, গুম ও ভোটাধিকার হরণের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অতীতে যারা জনগণের ওপর নির্যাতন চালিয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর হত্যা, ভোট দখল ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার ও দেশের নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষিঋণ মওকুফ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া খুলনা থেকে লালমনিরহাট, রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের কাজ আগামী ছয় থেকে আট মাসের মধ্যে শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিন সকালে প্রধানমন্ত্রী লালমনিরহাটে পৌঁছে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেন। পরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। খালে দেশীয় প্রজাতির মাছের পোনা ও হাঁস অবমুক্ত করেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা