November 19, 2026, 8:16 pm
শিরোনামঃ
ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা আওয়ামী লীগের কর্মকাণ্ডে ধৈর্যের সীমা অতিক্রম হচ্ছে: রুহুল কবির রিজভী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চব্বিশের মতো প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভাবের কাছে হার, মোংলায় ৩০ হাজার টাকায় শিশুসন্তান হস্তান্তরের অভিযোগ মায়ের বিরুদ্ধে

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় সতর্কসংকেত নম্বর ৩ দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা