November 18, 2026, 7:06 pm
শিরোনামঃ
অভাবের কাছে হার, মোংলায় ৩০ হাজার টাকায় শিশুসন্তান হস্তান্তরের অভিযোগ মায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধের প্রবণতা ও শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত কুয়েত ও বাহরাইনে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কা মধ্য গাজায় নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হামাসের চীনে ট্রাম্প-শি জিনপিং-পুতিনের বৈঠক ঘিরে বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারত কোনো শর্ত দিতে পারবে না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সংসদে নিয়মিত উপস্থিত থাকতে বিএনপির এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইসলাম শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সংযমের শিক্ষা দেয়! তিন মাসের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি হয়েছেন।

অভাবের কাছে হার, মোংলায় ৩০ হাজার টাকায় শিশুসন্তান হস্তান্তরের অভিযোগ মায়ের বিরুদ্ধে

‎বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে ১ বছর ৩ মাস বয়সী শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে মোড়েলগঞ্জ ও মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্রতিবেশী ও স্বজনদের সহযোগিতায় শিশুটিকে মোংলার এক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিকা আক্তারের (১৮) প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় একটি ছেলে সন্তান। শিশুটির নাম আল-আমিন। পরে পারিবারিক বিরোধের জেরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন আনিকা।

‎স্থানীয়দের দাবি, বাবার বাড়িতে অভাব-অনটন ও আর্থিক সংকটের কারণে শিশুটিকে অন্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বুধবার বিকেলে প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী এবং শিশুটির নানা পলাশ শেখের সহযোগিতায় মোংলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে।

‎এ বিষয়ে আনিকা বলেন, ‘আমার বাচ্চাকে খাওয়ানো ও চিকিৎসার খরচ চালাতে পারি না বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।’

‎ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এত কম বয়সী একটি শিশুকে অর্থের বিনিময়ে অন্যের কাছে হস্তান্তরের ঘটনায় শিশুটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

‎স্থানীয়রা বলছেন, শিশুটির প্রকৃত অবস্থা ও হস্তান্তরের পেছনের কারণ নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে তার কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

‎এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, এ ধরনের একটি তথ্য তিনি পেয়েছেন। শুক্রবার সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎শিশুটিকে অর্থের বিনিময়ে হস্তান্তরের অভিযোগের সত্যতা যাচাই, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ এবং শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা