November 19, 2026, 8:16 pm
শিরোনামঃ
ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক শেষ করলেন ট্রাম্প, শি ও পুতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা আওয়ামী লীগের কর্মকাণ্ডে ধৈর্যের সীমা অতিক্রম হচ্ছে: রুহুল কবির রিজভী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চব্বিশের মতো প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভাবের কাছে হার, মোংলায় ৩০ হাজার টাকায় শিশুসন্তান হস্তান্তরের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ পোশাক কারখানা

গাজীপুর প্রতিনিধি :

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার পর্যন্ত জেলার অন্তত ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ।

আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রীপুরের আনসার রোড ও গড়গড়িয়া মাস্টারবাড়ীসহ কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করেন।

পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালানোর ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দুপুরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও শ্রীপুরের কয়েকটি স্থানে বিক্ষোভ অব্যাহত ছিল।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিল্প পুলিশ, স্থানীয় পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের দাবি, বর্তমান মজুরিতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তাঁরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন।

অন্যদিকে কারখানা মালিকদের পক্ষ থেকে উৎপাদন ও শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকায় তৈরি পোশাক খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা