September 30, 2026, 2:28 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

গাজিপুরে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি!

বিশেষ প্রতিনিধি, গাজিপুর :

গাজীপুরের কাশিমপুরের মাধবপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে চীনের মালিকানাধীন টাইগার ব্যাটারি নামে একটি ব্যাটারি তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাত দল নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্যাটারি তৈরির কারখানার দেয়াল টপকে প্রথমে ৫ ডাকাত কারখানার ভিতরে ঢুকে তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নিরাপত্তাকর্মীদের হাত পা বেঁধে চট দিয়ে ঢেকে রাখে। এসময় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গেট ও কারখানার প্রবেশদ্বারের চাবি নিয়ে কারখানা খুলে। এসময় বাইরে একটি পিকআপভ্যানে থাকা আরো ১০ জন ডাকাত কারখানায় ভেতরে ঢুকে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলতে থাকে।

ডাকাত সদস্যরা ব্যাটারি তৈরি মালামাল, তৈরি ব্যাটারি, দুটি ল্যাপটপ ও সাতটি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইসসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কারখানার চায়না পরিচালক ইউই জু’এর সহকারী দুভাষী সুমন মিয়া বলেন, রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে কারখানায় যাই। কারখানায় গিয়ে দেখি ডাকাতরা নিরাপত্তাকর্মীদের মারধর ও হাতপা বেঁধে রেখে কারখানার ব্যাটারি তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।

কাশিমপুর মেট্রো থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমাদের পুলিশ টিম কাজ করছে। শিগগির মালামালসহ ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা