November 26, 2026, 10:19 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি ;  নিহত ৫ !

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় হতাহতের শিকার পর্যটকেরা পহেলগামে ভ্রমণ করছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে-হিমালয়ের মনোরম শহর পহেলগাম ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। সেখানেই ওই হামলার ঘটনাটি ঘটে।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে যে কোনো হামলার তুলনায় এবারের হামলাটি অনেক বড় ছিল এবং এতে বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাঁচজন নিহতের পাশাপাশি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, ঘটনার পর সেখানে সেনা ও পুলিশ পাঠানো হয়েছে।

হামলাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে সিনহা বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি, যারা এই ঘৃণ্য হামলার পেছনে আছেন, তাদের শাস্তি দেওয়া হবে।’

এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ১৯৮৯ সাল থেকে কাশ্মীর অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আন্দোলন শুরু হলেও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কিছুটা কম ছিল।

এবারের হামলাটি পহেলগামের তিন মাইল দূরে বাইসারান এলাকায় ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, সেনারা হামলার স্থলে ছুটে যাচ্ছেন। অন্য একটি ভিডিওতে হামলার শিকার ব্যক্তিদের বলতে শোনা গেছে, বন্দুকধারীরা শুধুমাত্র মুসলিম না-হওয়া পর্যটকদের লক্ষ্যবস্তু করেছে।

পুলিশ জানিয়েছে, একাধিক পর্যটককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে।

বর্তমানে কাশ্মীরে প্রায় ৫ লাখ ভারতীয় সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করার পর কিছুটা শান্ত হয়ে এলেও সহিংসতার ঘটনা এখনো ঘটছে।

উল্লেখ্য, পহেলগাম একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই অঞ্চলটি দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৩৫ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন।

তথ্যসূত্র : আজকের কাগজ ও বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা