আজ সোমবার (২৮ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, আগামী মাসে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি পালন করা হবে।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০ বছর পূর্তিকে স্মরণ করার জন্য এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন।
ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি শুরু হবে ৮ মে থেকে এবং চলবে ১০ মে পর্যন্ত। রাশিয়া ইউক্রেনকেও এই যুদ্ধবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যদি ইউক্রেনীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রাশিয়ার সশস্ত্র বাহিনী যথাযথ ও কার্যকর জবাব দেবে।