November 27, 2026, 11:42 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

প্রায় সাড়ে ৪ মাস পর চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু 

 হাবিবুর রহমান, চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ আছে। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম ২টি ফেরি দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়ে আছে। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে বলে জানান তিনি।

নাগেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম, সবুজ মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় পাথর বোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে বলে জানান তারা।

বিআইডব্লিউটিএর কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়েছে।

বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে ফেরি চলাচলের জন্য উপযোগী হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা