October 1, 2026, 5:07 pm
শিরোনামঃ
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা

মতলব উত্তরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ মে) রাত ৯টা ২৫ মিনিটে এসআই জাফর আহমেদ ও এএসআই রবিউল হোসেন বদরপুর পাগলপাড়া এলাকায় আমবাগান থেকে তাকে আব্দুস সালাম (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম নরসিংদীর রায়পুরা থানার নয়াচর এলাকার বাসিন্দা। তার হাতে থাকা ব্যাগে স্কচটেপে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে।”

তিনি বলেন, “গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলারুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা