July 26, 2026, 6:43 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা : বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আবু ছালেকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গতরাত ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহসী যোদ্ধা। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

বুধবার (৭ মে) বাদ জোহর নামাজের পর রুহিতারপার গ্রামের কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল।

জানাজায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক আজীবন দেশের স্বাধীনতা, সমাজের কল্যাণ ও মানবিক মূল্যবোধে অবিচল ছিলেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা