July 25, 2026, 4:22 pm
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

মতলব উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান মিয়াজীর ইন্তেকাল

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান মিয়াজী (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ মে) বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিদ্দিকুর রহমান মিয়াজী ছিলেন ব্রাহ্মণচক দক্ষিণপাড়া মিয়াজী বাড়ির কৃতি সন্তান, তার পিতার নাম মরহুম কিয়াম উদ্দিন মিয়াজি। স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, আন্তরিক ও সৌজন্যপূর্ণ আচরণের অধিকারী। এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক, দায়িত্বশীল এবং ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে দুর্গাপুর ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্রামে গ্রামে শোকবার্তায় ভরে উঠেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা