November 27, 2026, 12:34 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মুদাফর প্রবাসী কল্যাণ সংগঠনের প্রথম কর্মসূচি সম্পন্ন ; পথচারীদের জন্য স্থাপন করা হলো দিক নির্দেশনার সাইনবোর্ড

মমিনুল ইসলাম:
Oplus_131072

“আমাদের মুদাফর আমরা সাজাবো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর প্রবাসী কল্যাণ সংগঠনের প্রথম কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টায় সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন দেওয়ান এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

কর্মসূচির আওতায় মুদাফর গ্রামের প্রবেশমুখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে পথচারীদের সহায়তার জন্য স্থাপন করা হয়েছে দিক নির্দেশনামূলক সাইনবোর্ড। এতে করে গ্রামে আগত কিংবা গ্রাম থেকে বের হওয়া যাত্রীরা সহজেই সঠিক পথে চলার সুবিধা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর অশেষ রহমতে কর্মসূচি চলাকালীন আবহাওয়া অনুকূলে ছিল, বৃষ্টি হয়নি — যার ফলে কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আসন্ন ঈদ উপলক্ষে মুদাফর গ্রামের প্রবেশপথে একটি ঈদ মোবারক ব্যানারও স্থাপন করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা এবং সদস্যদের একাগ্র প্রচেষ্টার ফলেই এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এটি ছিল সংগঠনের আনুষ্ঠানিক উদ্যোগের জন্য ইতোমধ্যেই গ্রামবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা