September 30, 2026, 1:34 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে চুরির মালামালসহ যুবক গ্রেপ্তার!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ অভিযানে চুরির ঘটনায় ব্যবহৃত ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন ও ৩টি পানির মোটর উদ্ধার করেছে।

এ সময় চুরির ঘটনায় জড়িত সন্দেহে জিসান আহাম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে মতলব উত্তর থানার এএসআই মো. রবিউল হোসেন ও এএসআই সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।

আরে জানা যায়, এফআইআর নম্বর-৩৯, জি.আর নম্বর-৪৪১/২৫, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী দায়ের করা মামলার তদন্তে পুলিশ সন্দেহভাজন হিসেবে দূর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি গ্রামের কালাই প্রধানের ছেলে জিসান আহাম্মেদ (২৮) কে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও মতলব উত্তরের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা তৎপর থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা