September 10, 2026, 1:29 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

সুজাতপুর কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চীফ প্রসিকিউটর, বর্ডার গার্ড বাংলাদেশ (অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল) আলহাজ্ব অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন-কে মনোনীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জনাব মো. আফজাল হোসেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ২৪ সেপ্টেম্বর ২০২৭ তারিখের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন নম্বর INS02-3/00027/2016/3931/৮তি ২১।

গভর্নিং বডির এই মনোনয়ন প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত সংশোধিত সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারা অনুযায়ী, ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা রাখেন।

নতুন সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন একজন অভিজ্ঞ আইনজীবী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তাঁর মনোনয়নকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে সন্তোষের আবহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা