September 11, 2026, 3:56 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে যুবকের আ.ত্মহত্যা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর সরদার বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আ.ত্মহত্যা করেছেন এক যুবক।

গত সোমবার রাত ১০টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো এক সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব সরদার (২৫)। তিনি বোরচর গ্রামের মৃত মিনুয়ারা বেগম ও জাহাঙ্গীর সরদারের ছেলে। রাকিব অবিবাহিত ছিলেন এবং স্থানীয় বিভিন্ন ফার্নিচার দোকানে মিস্ত্রির কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রাকিব খাওয়াদাওয়া শেষে প্রতিদিনের মতো চাচাতো ভাই শাহ আলমের ঘরে ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না উঠায় তার জেঠি হোসনে আরা বেগম ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে চাচাতো ভাই রুবেল সরদার, তোফাজ্জল বাদশা এবং অন্যান্য স্বজনেরা দরজা ভেঙে ঘরে ঢুকে রাকিবকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহত রাকিব মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা