September 11, 2026, 3:57 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তরে তরুণীর আত্মহত্যা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের রামদাশপুর সরকার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সানিয়া আক্তার (১৯) নামের এক তরুণী।

ঘটনাটি ঘটে সোমবার (১৮ আগস্ট) বেলা অনুমান ১২টা ১০ মিনিটের সময়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সানিয়া। তার মা নুরজাহান বেগম দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে স্থানীয় নতুন বাজারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানিয়াকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

সানিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে একই গ্রামের প্রবাসী আশরাফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকেন। স্বামী প্রবাসে থাকায় দুই মাস আগে পরিবারের লোকজন তাকে বাবার বাড়িতে নিয়ে আসে। সেখানে থাকাকালীন সোমবার দুপুরে তিনি আত্মহত্যা করেন। নিহত সানিয়া আক্তার স্থানীয় সালাউদ্দিন সরকারের মেয়ে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা