November 27, 2026, 12:56 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ইউএনও, এসিল্যান্ড ও ওসি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন বাদসা, সালাউদ্দিন দেওয়ান, ইসমাইল খান টিটু, আতিকুর রহমান দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, সদস্য খোলাম নবী খোকন, লতিফ মিয়াজি, মমিনুল ইসলাম, মুরাদ দেওয়ান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা