September 11, 2026, 3:58 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ; স্বামীর বুকভাঙা আহাজারি!

মমিনুল ইসলাম :
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে খুকি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত খুকি বেগম ওই গ্রামের মামুন সরকারের স্ত্রী ও দুই সন্তানের জননী। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুর রব।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন খুকি বেগম। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে অসুস্থ অবস্থায় স্বামী তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী হারিয়ে স্বামী মামুন সরকার ভেঙে পড়েছেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্ত্রী অনেক ভালো ছিল, কোনো দিন আমাদের সংসারে ঝামেলা হয়নি। আমাদের দুটি ছোট ছোট সন্তান আছে। এখন আমি কী করব, কিছুই বুঝতে পারছি না। আমি আগে প্রবাসে ছিলাম, এখন টরকী বাজারে চা বিক্রি করে সংসার চালাই। স্ত্রীর চলে যাওয়া মেনে নেওয়া অসম্ভব।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা দাফন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা