September 11, 2026, 3:56 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাফসান নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৪ আগস্ট) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচানী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাফসান (২) ইব্রাহিম খলিলের ছেলে। বিকেলে খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে। দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছেংগারচর আসলে রাফসানের মৃত্যু হয়। এরপর তার লাশ বাড়িতে নিয়ে যায় পরিবার।

অকালপ্রয়াত রাফসানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা