November 27, 2026, 12:42 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সেমিনার

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আজ (২৭ আগস্ট, ২০২৫), সকাল ১১টায় আয়োজন করে  ডেঙ্গু অ্যালার্ট: প্রিভেনশন ইজ প্রটেকশন শীর্ষক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সেমিনার।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ-এর কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. কাওসারুন্নাহার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল আউয়াল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

সেমিনার শুরুর পূর্বে সকাল ১০ টা ৩০ মিনিটে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আঞ্জুম চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র‌্যালি বের হয়।

সেমিনারের মুখ্য আলোচক ডা. কাওসারুন্নাহার ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার ওপর একটি শিক্ষণীয় বক্তব্য প্রদান করেন। ডেঙ্গুর বিস্তার, প্রাথমিক উপসর্গ, চিকিৎসা এবং সবচেয়ে বড় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তাঁর উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরাও ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা