November 24, 2026, 12:37 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

শিবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

১০ই জানুয়ারি দুপুরে শিবগঞ্জের বঙ্গবন্ধু স্কয়ারে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমেদসহ উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবলীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গতঃ ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন।

এ ঘটনা ছিল বাংলাদেশ জন্মের ইতিহাসের আরেক আশীর্বাদ এবং বিজয়গাঁথা। অন্ধকার হতে আলোয় যাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা