September 12, 2026, 5:48 am
শিরোনামঃ
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা মতলব উত্তরে মেঘনায় আবারও অবৈধ বালু উত্তোলন, হুমকিতে বেড়িবাঁধ ও ইকোনমিক জোন সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন

মতলব উত্তরে ধনাগোদা নদীতে ডুবে প্রাণ গেলো বৃদ্ধের

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোসল করতে গিয়ে ধনাগোদা নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ আব্দুল মান্নান (৬৯)। তিনি ওই ইউনিয়নের নয়াকান্দি (বেপারী বাড়ি) গ্রামের মৃত শাহ কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোঃ আব্দুল মান্নান গ্রামের পাশের ধনাগোদা-মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক বৃদ্ধা নারী তাকে গোসল করতে নামতে দেখলেও আর উঠতে দেখেননি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

পরে বিষয়টি স্থানীয়রা বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে ডুবুরি দল খবর পেয়ে সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত মান্নান প্রতিদিনের মতো গোসল করতে গিয়েছিলেন। কিন্তু পানির স্রোতে পড়ে আর উঠতে পারেননি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে পানিতে ডুবে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গ্রামের মানুষের ভাষ্যমতে, আব্দুল মান্নান শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা