August 16, 2026, 10:04 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ছেংগারচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক নুরুল হক সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর তাতী দলের সাবেক সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা মাসুদ সরকার এবং জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়ালীউল্ল্যা দর্জি, বিল্লাল প্রধান, পৌর যুবদল নেতা তোফায়েল প্রধান, সাইফুল সরকার, মো. হৃদয়, ইসমাইল সরকার, দুলাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. জিয়া, পৌর ছাত্রদল নেতা নূরে আলম নিঝুম প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা