July 25, 2026, 6:59 pm
শিরোনামঃ
বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই

ঝিনাইদহের কোটচাঁদপুর ১৪ দিন পর প্রাণ গেল স্কুল ছাত্র মাসুদ রানার

কোটচাঁদপুর ঝিনাইদহ ( প্রতিনিধি) :

বিষপান করার ১৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কোটচাঁদপুরের স্কুলছাত্র মাসুদ রানা (১৩)। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এড়ান্দাহ গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সংশ্লিষ্ট  সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিদ্যালয়ে যাওয়া নিয়ে পিতা-মাতার সঙ্গে বাকবিতণ্ডার পর ক্ষোভে ঘরে ফিরে পেট্রোল কেনার জন্য পাওয়া টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে ঘাস পোড়া বিষ কিনে তা সেবন করে মাসুদ। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন। ছেলের মৃত্যুতে পিতা আলমগীর হোসেন ও মা শোকে পাগলপ্রায় হয়ে পড়েন। সহপাঠী ও স্বজনরা বাড়িতে ভিড় করলে কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, বিষয়টি সম্পর্কে রাজশাহী মেডিকেল থেকে থানায় যোগাযোগ করা হয়েছিল। তবে এ ঘটনায় কোটচাঁদপুর থানায় কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা