July 26, 2026, 10:22 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা : বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ

ঝিনাইদহের  কোটচাঁদপুর ট্রাকে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় রাজার বিশ্বাস (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বুধবার বিকেলে বনবিভাগের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজা কুশনা দোয়া পাড়ার মহি বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বোনাই লিটনের জমি রেজিস্ট্রি করার পর বাড়ি ফেরার পথে ট্র্যাকটি সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত রাজাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর হাসপাতালে রেফার্ড করা হলেও পথে তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ট্র্যাক ও এর ড্রাইভার ও হেলফারকে জব্দ করা হয়েছে। তবে মটরসাইকেলটি দুর্ঘটনার স্থানে পাওয়া যায়নি।

ওসি কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। নিহত রাজা পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা