November 27, 2026, 11:42 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে বিভিন্ন লক্ষীপূজা মণ্ডপ পরিদর্শন ; ইলিশ রক্ষা শুধু সরকারের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব : তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অংশ হিসেবে পালিত লক্ষীপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি উপজেলার ষাটনল বাবুবাজার মালোপাড়া, পশ্চিম লালপুরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় ষাটনল বাবুবাজার মালোপাড়া শ্রীশ্রী লক্ষ্মী দেবী পূজা মণ্ডপে বক্তব্য রাখেন মণ্ডপ কমিটির সভাপতি হরিচন্দ্র বর্মন, শুভ রঞ্জন বর্মন ও ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান।

পশ্চিম লালপুর লক্ষ্মীপূজা মণ্ডপে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোশাররফ হোসেন এবং মন্দির কমিটির পক্ষে যতীন্দ্র শীল।

পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। বিএনপি সবসময় এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, সকল ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সাথে উৎসব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মতলব উত্তরসহ সারাদেশে মানুষ আজ পরিবর্তন চায় সেই পরিবর্তনের আন্দোলনে সবাইকে একসাথে থাকতে হবে।

তিনি ষাটনল জেলে পাড়ার জেলেদের উদ্দেশ্য বলেন, ভাইয়েরা, আপনারা যারা নদীর মানুষ আপনাদের ঘাম-রক্তেই আমাদের এই দেশের ইলিশের ঐতিহ্য টিকে আছে। আমরা সবাই জানি, সরকারের পক্ষ থেকে ২২ দিনের জন্য মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়টা ইলিশের ডিম দেওয়ার মৌসুম, তাই এই ২২ দিন যদি আমরা সবাই ধৈর্য ধরে মাছ ধরা থেকে বিরত থাকি, তাহলে আগামী দিনে নদীতে ইলিশের পরিমাণ আরও বাড়বে।

আপনারা জানেন, ইলিশ শুধু আমাদের অর্থনীতির সম্পদ নয় এটা আমাদের গর্ব, আমাদের জাতীয় মাছ। এই ইলিশ বাঁচলে আপনাদের জীবিকা বাঁচবে, দেশের গর্ব বাঁচবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, এই নিষেধাজ্ঞার সময় কেউ যেন নদীতে নামবেন না, জাল ফেলেবেন না।

আমরা চাই, সরকার যেন এই সময়ে জেলেদের যথাযথ সহায়তা দেয় চাল, খাদ্য, নগদ অর্থ যাতে আপনারা পরিবার নিয়ে কষ্টে না থাকেন। আমি রাজনৈতিকভাবে সব সময় চেষ্টা করব, জেলেদের এই অধিকার যেন কেউ বঞ্চিত করতে না পারে।

আপনারা আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ। মা ইলিশ বাঁচানোর এই সংগ্রাম শুধু সরকারের না এটা আমাদের সবার দায়িত্ব। চলুন, সবাই মিলে প্রতিজ্ঞা করি এই ২২ দিন আমরা নদীকে বিশ্রাম দেব, মা ইলিশকে রক্ষা করব। আগামী মৌসুমে আপনারাই হবেন বিজয়ী।

পরে তিনি প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা