June 25, 2026, 6:15 pm
শিরোনামঃ
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি ; নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের আইন ও ফার্মেসী বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার

ইমাম-খাদেম নিয়োগের ছয় মাস পার, তবুও উদ্বোধন হয়নি মতলব উত্তর মডেল মসজিদ

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বহুল প্রত্যাশিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শেষ হলেও উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে ছয় মাস ধরে। ২০২৫ সালের ২২ মার্চ ইমাম ও খাদেম নিয়োগ সম্পন্ন হলেও এখনো উদ্বোধন না হওয়ায় মসজিদে নামাজ ও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে ইমাম ও খাদেম মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

গণপূর্ত বিভাগের একাধিক সূত্র জানায়, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮ সালের শেষের দিকে মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এই মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্বে ছিল ঢালী কনস্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠান। বাস্তবায়নে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মডেল মসজিদের পাশে অবস্থিত ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তারা জানান, এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে আছে, অথচ নামাজ পড়ার সুযোগ নেই, এটা দুঃখজনক।

স্থানীয় মুসল্লি মোহাম্মদ হোসেন, মো  সোহাগ বলেন, মসজিদে নামাজ শুরু না হওয়ায় আমরা প্রতিদিন হতাশ হই। সরকারের এত বড় প্রকল্পের সুফল এখনো পাইনি। দ্রুত উদ্বোধন করা হোক এটাই দাবি।

ইসলামিক ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা সহকারী ফিল্ড সুপারভাইজার মাওলানা আফজাল হোসেন খান বলেন, নিয়োগ সম্পন্ন হওয়ার পর থেকে ইমাম ও খাদেম সবাইকে আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। তারা এখনো কোনো বেতন পাচ্ছেন না। উদ্বোধন না হওয়ায় তাদের পদ কার্যকর হয়নি। আশা করছি খুব শিগগিরই উদ্বোধন হলে তাদের ভাতা ও বেতন চালু হবে।

মসজিদের নিয়োগপ্রাপ্ত ইমাম মুফতি আমিনুল ইসলাম আবেগময় কণ্ঠে বলেন, আল্লাহর ঘরে ইমামতি করার দায়িত্ব পেয়েও ছয় মাস ধরে শুধু অপেক্ষা করছি। সংসারে অভাব অনটন চলছে। কেউ আমাদের দায়িত্ব নিচ্ছে না, অথচ মসজিদ দাঁড়িয়ে আছে নতুনের মতো।

খাদেম আব্দুল কাদের বলেন, আমি পরিবার নিয়ে এখন ভাড়া বাসায় থাকি। চাকরি পেয়ে খুশি হয়েছিলাম, কিন্তু ছয় মাসেও কাজ শুরু করতে পারিনি। আয় না থাকায় এখন ধারদেনায় দিন চলছে।

গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কাজের কিছু জায়গায় ত্রুটি পাওয়া গেছে। সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কয়েকদিনের মধ্যে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, নির্মাণকাজে কিছু কারিগরি ত্রুটি ধরা পড়েছে, সেটি সংশোধনের জন্য সময় লাগছে। খুব শিগগিরই উদ্বোধনের তারিখ নির্ধারণ করে কার্যক্রম চালু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা