August 12, 2026, 1:38 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ধর্মপাশায় লন্ডন প্রবাসীদের উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুই লন্ডন প্রবাসীর উদ্যোগ ও অর্থায়নে নির্মাণাধীন একটি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়খলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নির্মাণাধীন এখলাছুর রহমান জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল কাইয়ুম-এর সার্বিক উদ্যোগে এবং একই উপজেলার জগদীশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানবীর মো. জামাল আহমেদ-এর অর্থায়নে তাঁর পিতা মরহুম হাজী মো. এখলাছুর রহমান-এর নামে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রবাসী মো. আব্দুল কাইয়ুম ও মো. জামাল আহমেদ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁদের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মসজিদ, মাদ্রাসা নির্মাণের পাশাপাশি অসহায় মানুষের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী ফজলুল হক, মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, মো. জুনায়েদ তালুকদার, ইউপি সদস্য আবু শাহিদ মিয়া, ইমাম দেলোয়ার হোসেন, মো. বাবুল মিয়া, মো. মঞ্জুরুল হক, মাসুদ মিয়া, শাহজাহান তালুকদার, মো. আশাদ আলী, আলী উসমান, মো. আব্দুর রব ভূঁইয়া, মো. ছমেদ আলী, মুক্তুল হোসেন, রফিকুল ইসলাম, মো. মোস্তফা, মো. নুর আহমেদ, আব্দুল সোবাহান, মো. সিদ্দিক, মারফত আলী, লোকমান হেকিম, মো. রতন মিয়া, মহসিন, টিটু মিয়া, সোহেল খাঁ, রেহান মিয়া, আলী হোসেন, রিপন মিয়াসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং মসজিদের সফল নির্মাণকাজ সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুসল্লিরা আশা প্রকাশ করেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকাবাসী নিয়মিত ইবাদত-বন্দেগি ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার একটি সুন্দর পরিবেশ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা