November 27, 2026, 11:36 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে মতলব উত্তরে বিএনপির জনসভা

মমিনুল ইসলাম:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দীন বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজি বা মাদক ব্যবসা করে কেউ বিএনপির মনোনয়ন পেতে পারে না। বিএনপি হচ্ছে গণমানুষের দল। এই দলে যোগ্য, ত্যাগী ও সংগঠিত নেতারাই মনোনয়ন পাবেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখোর ও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা নেই। সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা সমাজ ও দেশের শত্রু। মতলবের মাটিতে এমন অপকর্মের স্থান হবে না।

দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে ড. জালাল উদ্দীন বলেন, নিজেদের মধ্যে আর বিভক্তি নয়। আসুন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই একত্রিত হয়ে বিএনপিকে শক্তিশালী করি।

তিনি বলেন, আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আজ যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভায় এসেছেন, আপনারাও বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আর আগের মতো রাতে হবে না। এটি দিনের আলোয় হবে, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামী, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, হাজী আকরাম আলী একাডেমির পরিচালক ড. আব্দুল মান্নান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. হালিম। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা