September 29, 2026, 1:22 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

পাঁচানী চৌরাস্তা বাজারে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণে তানভীর হুদা-‘তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে, জনগণ ভোটাধিকার ফিরে পাবে’

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণ ফিরে পাবে তাদের ভোটাধিকার। বিএনপি সাধারণ মানুষের দল এ দলের শক্তি জনগণ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ঐতিহাসিক পাঁচানী চৌরাস্তা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির রিপলেট (লিফলেট) বিতরণকালে তিনি এসব কথা বলেন।

চারটি ইউনিয়নের সংযোগস্থল এ গুরুত্বপূর্ণ বাজারে তানভীর হুদা নিজ হাতে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মাঝে রিপলেট বিতরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের রূপরেখা হচ্ছে তারেক রহমানের ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়িত হলে জনগণ ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তি পাবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে যারা রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাদের দিন শেষ। বিএনপি জনগণের দল হিসেবে জনগণের পাশে থাকবে, আন্দোলন ও নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা